২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অপরাধীদের পার পাওয়ার হার কমেছে

সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় সংগঠন সিপিজে মনে করে বাংলাদেশে অপরাধ করে পার পেয়ে যাওয়ার হার আগের চেয়ে কিছুটা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় সংগঠন সিপিজে মনে করে বাংলাদেশে অপরাধ করে পার পেয়ে যাওয়ার হার আগের চেয়ে কিছুটা কমেছে। বিগত দশকের প্রথম পাঁচ বছরে বাংলাদেশে পাঁচ সাংবাদিকের খুনের ঘটনায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় খুনিরা শাস্তির আওতায় আসেনি বলে ২০১১ সালের প্রতিবেদনে বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই বিভিন্ন দৈনিকের প্রতিবেদক। অপরাধ ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে প্রাণ দিতে হয়েছে তাদের। তবে অপরাধ করেও পার পেয়ে যাওয়ার হার বাংলাদেশে কিছুটা কমেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। অবশ্য ইরাক, সোমালিয়া ও ফিলিপিনসে অবস্থা আগের মতোই রয়েছে- মানে কোনো উন্নতি নেই, অবনতিও হয়নি। গত বছর বাংলাদেশে সাজাহীনতার সূচকের হার ছিলো শূন্য দশমিক ০৪৪, এ বছর তা কমে শূন্য দশমিক ০৩১ দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় অপরাধ করেও পার পেয়ে যাওয়ার হার বেশি। এছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ ও ভারত ওই সূচকে রয়েছে। সিপিজে'র নির্বাহী পরিচালক জোয়েল সিমন বলেন, এই সূচকে নিজেদের অবস্থান আরো নিচে নামিয়ে আনতে সরকারকে দুটি কাজ করতে হবে। এর মধ্যে একটি অপরাধীদের বিচারের আওতায় আনা বন্ধ দ্বিতীয়ত অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এ ক্ষেত্রে সাংবাদিকদের অভিযোগ পাওয়ার সঙ্গেসঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২৩০৬ ঘ.