ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের যুগ্ম-সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৮১৯ জন কর্মকর্তাকে নতুন টাইম স্কেল দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা তিনটি আদেশে রোববার এই কর্মকর্তাদের পঞ্চম গ্রেডভুক্ত টাইম স্কেলের পরিবর্তে চতুর্থ গ্রেডভুক্ত টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত জানায়।
জাতীয় বেতন স্কেল ২০০৯-এর সংশোধিত ৭(৬) অনুচ্ছেদের বিধান অনুযায়ী এই কর্মকর্তারা ২০০৯ সালের ১ জুলাই থেকে এ সুবিধা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়। তবে ওই সময়ের আগের কোনো বকেয়া তারা পাবেন না।
কর্মকর্তাদের তিনটি তালিকা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪৮ ঘ.
bdnews24