২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ছাড়া লাভ হবে না: আশরাফ

বিরোধী দলের লাগাতার হরতালের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনা ছাড়া হরতাল ডেকে কোনো লাভ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের লাগাতার হরতালের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনা ছাড়া হরতাল ডেকে কোনো লাভ হবে না। বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকে টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আশরাফ সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হরতাল দিয়ে জনদুর্ভোগ আনার কোনো মানে নেই।" সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, হরতালের সময় মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে লাগাতার হরতাল দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় আশরাফ বলেন, "৭২ ঘণ্টা বা টানা সাতদিন হরতাল দিয়েও লাভ নেই। আলোচনা ছাড়া কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধভাবে আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।" তবে বিএনপিকে আদালতের রায় মেনেই নিয়ে আলোচনায় বসতে হবে উল্লেখ করে আশরাফ বলেন, "সংসদে এসে কথা বলার সুযোগ তাদের রয়েছে। সংসদে এসে প্রস্তাব উত্থাপন করুন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান হতে পারে।" "তত্ত্ববধায়ক সরকার প্রধান কে হবেন, এর সদস্য সংখ্যা কত হবে- সেসব বিষয়েও তো আলোচনা হতে পারে", যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, হরতাল সাংবিধানিকভাবে স্বীকৃত। তবে হরতালের নামে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হলে তা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানমালের ক্ষতির আশঙ্কা দেখলে তারা 'তাদের উপলব্ধির মাধ্যমে' ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণ হরতাল হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 'বাড়াবাড়ি' করার প্রয়োজন হয় না বলেও মন্তব্য করেন এই স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স