চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সদরঘাট এলাকায় একটি গুদামে আগুন লেগে কার্পেট ও চটের বস্তা পুড়ে গেছে।
রোববার ভোররাত ৩টার দিকে সদরঘাটের স্ট্যান্ড রোডে এম ওয়াই এন্টারপ্রাইজ নামের ওই গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
দমকল বাহিনীর দুটি ইউনিটের পাঁচটি গাড়ি চার ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ৭ লাখ টাকা মূল্যের মালামাল পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১২৪৬ ঘ.
bdnews24