২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী আটক

ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করায় ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করায় ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের বড় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. তানভীর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম ও তার সমর্থকরা ব্যালেট বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। "একারণে নুরুল আলমকে আটক করা হয়েছে। তবে কোনো ব্যালট পেপার ও বাক্স খোয়া যায়নি। ভোট গণনা চলছে।" দাঁতামারা ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনরত উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী জানান, ভোটগ্রহণ শেষে ওই কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পেয়ে তা ভ্রাম্যমাণ আদালতকে জানাই। আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৭টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২৩২৫ ঘ.