২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখে করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখে করেছেন। বাংলাদেশে হানার নিয়োগের পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ইইউ'র রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান হানা। ৪০ মিনিটব্যাপী সাক্ষাতে চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর শমসের মবিন চৌধুরী জানান, এটি ছিলো সৌজন্য সাক্ষাৎ। ইউনিরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূত মত বিনিময় করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০০ ঘ.