ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরকারি ও বিরোধী দলকে সমানভাবে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
নিরপেক্ষা বজায় রেখে সংসদ বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।
শনিবার সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলে এ অনুষ্ঠান হয়।
এ সময় তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ, হুইপ আসম ফিরোজ, অ্যাডভোকেট তারানা হালিম এমপি, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সংসদ সচিবালয়ের পক্ষে সংসদ সচিব আশফাক হামিদ এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক কাজী আবু জাফর মোহাম্মদ হাসান সিদ্দিকী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের স
bdnews24