২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ভাড়া রোধে সেনাবাহিনী নামানোর দাবি

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সেনাবাহিনীকে কাজে লাগানোর দাবি করেছে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সেনাবাহিনীকে কাজে লাগানোর দাবি করেছে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একইসঙ্গে সিটিং, লোকাল সিটিং, সুপার সিটিং, সুপার লোকাল ইত্যাদি বিভিন্ন নামে প্রতারণামূলক সব বাস সার্ভিস বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট আয়োজিত এক নাগরিক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা গণপরিবহনে 'ভাড়া সন্ত্রাস' ঠেকাতে সর্বনিু ভাড়া প্রথা বাতিল করে কিলোমিটার প্রতি ভাড়া আদায়, নূরহোসেন স্কয়ারকে কেন্দ্র করে রাজধানীর সব প্রধান সড়কে সহজে দৃশ্যমান কিলোমিটার দূরত্ব ফলক স্থাপন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনী ব্যবহারসহ পাঁচ দফা দাবি জানান। এই সমস্যার সুরাহা না হলে মানববন্ধনের পরিবর্তে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি নেওয়া হবে বলে জানান সংগঠনটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মফিজুল হক সরকার। সংগঠনের মহাসচিব তুসার রেহমান বলেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বক্তব্য অনুযায়ী বাড়তি ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল এবং জব্দকৃত বাস ডাম্পিংয়ে পাঠানোর কথা থাকলেও সেটি কার্যকর করা হচ্ছে না। যাত্রাপথ এক কিলোমিটারের কম হওয়া সত্ত্বেও সর্বনিু ভাড়া সাত টাকা অথবা ১৩ টাকা এবং কোথাও কোথাও ১৫ টাকা আদায় করা হচ্ছে- এ কথা উল্লেখ করে তুষার বলেন, অথচ গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া কিলোমিটার প্রতি নির্ধারণ হয়েছে এক টাকা ৫৫ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৮০২ ঘ.