চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর এনায়েত বাজার বাটালি রোড এলাকায় শুক্রবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলী মর্তুজা (২৩), আলী আক্কাস (২৪), আবদুল শুক্কুর (২২), মো. ইমরান (২০), ইসমাইল হোসেন (২০), পিন্টু দে (১৮), মো. বাবু (১৮), মোহাম্মদ রাসেল (২১), মো. আসিফ (২৩), মুজিবুর রহমান (১৮) ও মো. ইউসুফ (১৮)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের সঙ্গে সোমবার বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত রোববার বিএনপির ডাকা হরতালে সংঘর্ষের প্রতিবাদে পরদিন নগর কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল করতে চাইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ২২ পুলিশসহ অর্ধশত। ভাংচুর করা হয় ১০টি গাড়ি, ১০-১২টি ব্যবসা প্রতিষ্ঠান, আগুন দেওয়া হয় একটি রিকশা ভ্যানে।
ওইদিন পুলিশ ঘটনাস্থল থেকে ১২ বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২৩৯ ঘ.
bdnews24