২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ: কুড়িগ্রামে চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভাঙার দায়ে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের এক প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 07:46 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

কুড়িগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভাঙার দায়ে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের এক প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন বৃহস্পতিবার রাতে রায় দেন। মেজিস্ট্রেট জানান, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক একটি নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্রতিশ্র"তি দেন। বৃহস্পতিবার রাতে শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে ওমর ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে আবেদ হোসেন জানান। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১২৫ ঘ.