চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চট্টেশ্বরী রোডের একটি ক্লাবে অভিযান চালিয়ে ২২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
সেইসঙ্গে তাদের কাছ থেকে ৫৪ বান্ডিল তাস, ১১৪ টি কয়েন এবং এক লাখ ৫ হাজার সাতশ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সোয়া দশটা থেকে ১১ টা পর্যন্ত চট্টেশ্বরী রোডের আলেয়া স্টুডিও বিল্ডিংয়ে অভিযান চালিয়ে এসব জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন রাশেদুল হাসান প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভবনের ছয়তলায় চট্টলা ক্লাব ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24