ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুর শাহআলী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে ওই থানার নবাবেরবাগ বেড়িবাঁধ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবু কুমার শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা শ্বাসরোধ করে হত্যার পর ওই ব্যক্তির লিঙ্গ কেটে নিয়ে যায়।
তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা শার্ট। বয়স আনুমানিক আটত্রিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে উপ-পরিদর্শক বাবু জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮২৫ ঘ.
bdnews24