২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: তাড়াশে সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সিরাজগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌবাকিয়া গ্রামে চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান আলম ও ওয়াজেদ আলী আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সাইফুজ্জামানের সমর্থকরা চৌবাকিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আজাদের সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ছয় জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সকালে মামলা হয়েছে বলে জানান ওসি। ১২ জুন নওগাঁ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৭ ঘ.