২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা শহরে বোমা বিস্ফোরণ

মাগুরা পৌর বিএনপির একাংশের কার্যালয়ের সামনে বুধবার রাতে বোমা বিস্ফোরিত হয়েছে বলে তারা দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মাগুরা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা পৌর বিএনপির একাংশের কার্যালয়ের সামনে বুধবার রাতে বোমা বিস্ফোরিত হয়েছে বলে তারা দাবি করেছে। তবে পুলিশ বলছে- এটি বোমা নয়, পটকা জাতীয় বিস্ফোরক। বুধবার রাতে শহরের ভায়নার মোড়ে পৌর বিএনপির একাংশের সভাপতি খান হাসান ইমাম সুজার কার্যালয়ের সামনে এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। বিএনপি নেতা হাসান ইমাম সুজা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক মোটরসাইকেলে এসে অফিসের সামনে তিনটি বোমা ফাটিয়ে চলে যায়। ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। দলের কয়েকজন কর্মী ছিলেন। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সংবাদ পেয়ে তারা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে যান। তবে বোমা নয়, পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.