২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হন সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

দিনাজপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হন সাতজন। বুধবার সন্ধ্যায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের উচিতপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিনঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে। নিহতরা হলেন- ভটভটি চালক আজিমুল হক (৩২), যাত্রী মাসুদ বাবু (২৮), নাজমুল হোসেন (৩৩), বকুল (৩০) ও অজ্ঞাত পরিচয় এক মহিলা যাত্রী (৪০)। আহত ভটভটি যাত্রী সুলতানা (৩২), মাহফুজা (৪০), ফাহিমা (২৫), মিমু (আড়াই বছর), শেফালী রানী (৪০), ভিক্টর (১৪) ও ইয়াসমিনকে (২৫) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিরবন্দর থানার ওসি রেজাউল করিম বলেন, সন্ধ্যা ৬টার দিকে উচিতপুরে একটি ট্রাক বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভটভটিকে (শ্যালো ইঞ্জিনচালিত যান) ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ভাটভটিটি দুমড়েমুচড়ে যায়। ভটভটির চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। একজন মারা যান হাসপাতালে নেওয়ার পথে। চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক চিত্তরঞ্জন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। রাত সোয়া ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.