ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের 'তারা' যেন আর লাঞ্ছিত করতে না পারে সেজন্য বিরোধী দলকে সংসদে এসে সংবিধান সংশোধনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেন, "আমরা আমাদের সুবিধার জন্য একটা পদ্ধতি চালু করেছিলাম। আমাদেরই করা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সুযোগ নিয়ে তারা ক্ষমতায় আসবে।
"এসে আমাদের চোর বানাবে, আমাদের দুর্নীতিবাজ বানাবে- সে সুযোগ কেন তাদের দেব? আসুন আমরা যা করার নিজেরা বসে করি। তাদের এই সুযোগ কেন দেব?"
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনীতিবিদদের ওপর যে 'জুলুম' করা হয়েছে তা বিরোধীদলীয় নেতাকে মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, "যাদের ভোট চাওয়ার মতো ক্ষমতা নেই, আমাদের করুণায় যারা আসে। তাদের দ্বারা আমরা লাঞ্চিত হবো। সে সুযোগ আমরা কেন তাদের দেব?"
সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ সব কথা বলেন।
বাংলাদেশে ২০০৭ সালে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
স
bdnews24