হবিগঞ্জ/বাগেরহাট, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ছয় জন।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হোটেল হাইওয়ে ইন এর সামনে মঙ্গলবার রাতে ট্রাক ও বাসের সংঘর্ষে এক জন নিহত ও অন্তত সাত জন আহত হয়। ওদিকে বাগেরহাটে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ আলী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস হোটেলের সামনে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের আরেকটি বাস মিতালি বাসটিকে ধাক্কা দেয়। এতে মিতালি পরিবহনের চালক ও সহকারীসহসহ অন্তত ছয় যাত্রী গুরুতর আহত হয়।
তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24