ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের একদিন আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন ।
বুধবার বিকাল ৪টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের (পুরনো হোটেল শেরাটন) উইন্টার গার্ডেনে খালেদা বাজেট প্রস্তাবনা তুলে ধরবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৯ জুন বিকাল ৪টায় জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।
সংসদের নবম অধিবেশনে বাজেট ছাড়াও সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন উত্থাপনের কথা রয়েছে।
খালেদার প্রেস সচিব বলেন, "বিরোধী দলীয় নেতা বুধবার বিকাল ৪টায় তার বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন। ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত সে বিষয়গুলো তিনি তুলে ধরবেন।''
উইন্টার গার্ডেনে দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীর উপস্থিতিতে খালেদা জিয়া তার বাজেট প্রস্তাবনা তুলে ধরবেন বলে জানান মারুফ কামাল।
বিরোধী দলীয় নেতার বাজেট প্রস্তাবনা বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সরাসরি স
bdnews24