২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ৩টি গাড়ি পুড়েছে

নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে তিনটি গাড়ি পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে তিনটি গাড়ি পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ৬৮ কাতালগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দু'টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরাদপুর থেকে চকবাজারমুখী একটি মাইক্রোবাসে হঠাৎ চলন্ত অবস্থায় আগুন ধরে এর সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রাস্তার ওপর পার্কিং করা অপর একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারেও আগুন ধরে যায়। দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণ ও আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/আরএ/১২৫৬ ঘ.