২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোদমে সচলের চেষ্টা

ট্রান্সফর্মার বিস্ফোরণের পর আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো সচল করার চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সফর্মার বিস্ফোরণের পর আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো সচল করার চেষ্টা চলছে। সোমবার রাতে বিস্ফোরণের পর এ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। তবে এরপর ৫ নম্বর ইউনিট ছাড়া বাকিগুলো চালু করা হলেও ২ নম্বর ও জিটি ২ ইউনিট ভোর ৪টার দিকে আবার বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, দুপুরের মধ্যে সবকটি ইউনিট চালুর চেষ্টা চলছে। চালু হওয়ার পরও যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিট এবং জিটি ২ ইউনিট বন্ধ হয়ে যায় বলে তিনি জানান। এ বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর ইউনিটে উৎপাদন আগে থেকেই বন্ধ রয়েছে। সোমবার রাত সোয়া ৮টায় বিস্ফোরণের পর আগুন ধরে গেলে ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর, প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ ও ৫ নম্বর, প্রতিটি ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-১ ও ২, ৫০ মেগাওয়াট ক্ষমতার রেন্টাল এবং ৩৪ মেগাওয়াট ক্ষমতার এসটি ইউনিট বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি বেসরকারি খাতের ৫৫ মেগাওয়াট ক্ষমতার পিসিসন এনার্জি ও ৮০ মেগাওয়াট ক্ষমতার এগিকোও বন্ধ হয়ে যায় বলে কর্মকর্তারা জানান। পরে অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে আগুন নেভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.