২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে মাছের আড়তে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ঢাকা মাছের আড়তে সোমবার আগুন লেগে কয়েকটি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ঢাকা মাছের আড়তে সোমবার আগুন লেগে কয়েকটি ঘর পুড়ে গেছে। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২১৩ ঘ.