২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্য মানুষকে ভোট দিন: সোহেল তাজ

গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য মানুষকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

গাজীপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য মানুষকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কয়েকটি স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রায় দেড় মাস যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের সাথে অবস্থানের পর সোমবার সকাল ১০টায় তিনি দেশে ফেরেন। রাজধানীর বনানীর বাসায় বিশ্রামের পর সোমবার বিকালে তিনি নিজ এলাকা কাপাসিয়ায় যান। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রয়াত স্থানীয় নেতা এবিএম জামশেদ, আ. রশিদ মাস্টার ও শারফুদ্দিন মোড়লের স্মরণে আমরাইদ, কপালেশ্বর, গিয়াসপুর, তরগাঁও ও কাপাসিয়ায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব স্মরণ সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ স