২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতিতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

মাগুরায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সন্দীপের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

মাগুরা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সন্দীপের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। সেমাবার সকাল ১১টার দিকে জোত শ্রীপুর গ্রামের সমরেশ বিশ্বাসের ছেলে সন্দীপ নিখোঁজ হন। রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে ৫শ' গজ দূরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। খুলনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, সকাল ১১টার দিকে নাকোল সম্মিলনী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র সন্দীপ বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান। সাঁতরে নদী পার হওয়ার সময় এক পর্যায়ে তিনি ডুবে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.