২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির ফের সংঘর্ষ, আহত ৫০

চট্টগ্রামে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নগরীর আলমাস সিনেমা হল থেকে এনায়েত বাজার মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নগরীর আলমাস সিনেমা হল থেকে এনায়েত বাজার মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয়েছে ২২ পুলিশসহ ৫০ জন। ভাঙচুর হয়েছে ১০টি গাড়ি, ১০-১২টি ব্যবসা প্রতিষ্ঠান। আগুন দেওয়া হয় একটি রিকশা ভ্যানে। পুলিশ ১২ বিএনপিকর্মীকে আটক করে। হরতালে হামলার প্রতিবাদে সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করছিলো। সমাবেশের এক পর্যায়ে বিকাল পাঁচটার কিছু আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করে। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে তা একদিকে এনায়েত বাজার মোড় অন্যদিকে আলমাস সিনেমা হলের সামনে পর্যন্ত বি