চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালীর একটি কবরস্থান থেকে তিনটি এলজি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
রোববার রাত পৌনে ১১টার দিকে র্যাব-৭ এর একটি দল এসব উদ্ধার করে।
পরে সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
র্যাব-৭ এর এএসপি (স্টাফ অফিসার) নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে মহেশখালী থানার হোয়ানক গ্রামের কেরানতলী বাজারের পাশের একটি কবরস্থানে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১০০ ঘ.
bdnews24