ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টে নিবন্ধক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ একেএম শামছুল ইসলাম।
সোমবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
সুপ্রিম কোর্টের বর্তমান নিবন্ধক মো. আশরাফুল ইসলামকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24