২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ডুবে যাওয়া ট্যাংকার তুলতে কাজ শুরু

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধারে কাজ শুরু হয়েছে। ওই ট্যাংকার থেকে তেল বেরিয়ে ইতোমধ্যেই দূষণ ছড়াচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধারে কাজ শুরু হয়েছে। ওই ট্যাংকার থেকে তেল বেরিয়ে ইতোমধ্যেই দূষণ ছড়াচ্ছে। ডুবে যাওয়া জাহাজের মালিক ইস্টার্ন বাংকার সার্ভিসের এম সিরাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল থেকে দুটি জাহাজ দিয়ে অয়েল ট্যাংকার 'মুন'কে উদ্ধারের কাজ চলছে। চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্যাংকারটি টেনে ওপরে তোলা হবে। মঙ্গলবারের মধ্যে তা তোলা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। ডলফিন জেটিতে শনিবার রাত সাড়ে ১১টায় জ্বালানি তেল পরিবহনের সময় ও টি মুন ডুবে যায়। ধারণা করা হচ্ছে অধিক তেল পরিবহনের কারণে ট্যাংকারটি ডুবে গেছে। তবে এর কারণ খুঁজে বের করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও জেটিতে অবস্থানরত বড় জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহ করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫০৬ ঘ.