২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের খোয়ানো রাইফেল উদ্ধার, গ্রেপ্তার ৬

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের খোয়ানো রাইফেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের খোয়ানো রাইফেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে। রোববার রাতে উপজেলার রাজাপুর এলাকার একটি মসজিদের বারান্দায় রাইফেলটি পাওয়া যায় বলে পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানিয়েছেন। ওই রাতে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে খঘাইল বাজারে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নেয়। পুলিশ কর্মকর্তা সাখাওয়াত বলেন, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে প্রায় এক হাজার জনকে আসামি করে মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩০০ ঘ.