২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হয়ে যাচ্ছে কর্ণফুলী

তীরে জমছে বর্জ্য, আর জলের নিচে পলি। তীরে আর চরে গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা। গত ২০ বছরে স্থানভেদে কর্ণফুলীর প্রস্থ কমেছে ৫০ থেকে ২৭০ মিটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই তীরে জমছে বর্জ্য, আর জলের নিচে পলি। তীরে আর চরে প্রতি বছর গজিয়ে উঠছে নতুন নতুন স্থাপনা। অবৈধ দখলদারদের তৎপরতায় 'চুরি' হয়ে যাচ্ছে চট্টগ্রামের 'প্রাণ' কর্ণফুলী। গত ২০ বছরে স্থানভেদে এ নদীর প্রস্থ কমেছে ৫০ থেকে ২৭০ মিটার পর্যন্ত। প্রয়োজন অনুযায়ী ড্রেজিং না হওয়ায় খরস্রোতা এই নদীর গভীরতাও কমেছে বিভিন্ন স্থানে। শাহ আমানত সেতু থেকে শহরের বিভিন্ন স্থানে নদীর দুই তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বার বার বিঘি