চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের ডেক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শ্রমিক মো. আবু হানিফ (৫৫) নোয়াখালী জেলার ইউসুফ আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'এমভি শ্রিম' নামের জাহাজে কর্মরত অবস্থায় ডেক থেকে নিচে পড়ে হানিফ গুরুতর আহত হন।
আহত অবস্থায় হাসপাতালে'নেওয়ার পথে হানিফের মৃত্যু হয়।
সিমেন্টের ক্লিংকারবাহী এই জাহাজটি গত ২ জুন বন্দরের বহির্নোঙরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/১৬০০ ঘ.
bdnews24