২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গাড়ি চোর চক্রের ৯ জন গ্রেপ্তার

সিলেটে চোরাই গাড়ি উদ্ধার ও গাড়ি চোর চক্রের নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

সিলেট, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে চোরাই গাড়ি উদ্ধার ও গাড়ি চোর চক্রের নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন আমান উদ্দিন (২৫), সাদ্দাম হোসেন (৩২), খায়রুল ইসলাম (২৫), মো. জসিম উদ্দিন (৪২), গিয়াস উদ্দিন (৩৯), মো. ইউসুফ (৩০), আবু তালেব (৩৫), সাহাব উদ্দিন (২৮) ও আলাউদ্দিন (২৮)। দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, গত ২০ মে দক্ষিণ সুরমার কুচাই এলাকা থেকে একটি মাইক্রোবাস চুরি হয়। পরে অন্য একটি ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ চোর চক্রের তিন জনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়িটি উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করে। বোরবার তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬০১ ঘ.