২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৯ ইউনিয়নের নির্বাচনের ফল

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কিশোরগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম নির্বাচিতদের নাম নিশ্চিত করেছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বনগ্রাম ইউনিয়নে আমীর উদ্দিন, করগাঁওয়ে রফিকুল হক আফরোজ, মসূয়ায় আবু বকর, জালালপুরে শাহনওয়াজ ভূঁইয়া, চান্দপুরে মাহতাব উদ্দিন, সহশ্রাম ধূলদিয়ায় আলতাব উদ্দিন শাহিন, আচমিতায় আবু হানিফা, লোহাজুড়িতে আতাহার উদ্দিন ভূঁইয়া এবং মুমুরদিয়া ইউনিয়নে ছেনু মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৪ ঘ.