২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলি

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে করে চার রাউন্ড গুলি ছুঁড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সাতক্ষীরা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে করে চার রাউন্ড গুলি ছুঁড়েছে। সীমান্তের বাসিন্দারা জানান, শনিবার ভোরে বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে এ গুলিবর্ষণ করে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম বলেন, বৈকারী সীমান্তের মেইন পিলার ৮ এর কাছে এই গুলির ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৮ ঘ.