২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিকিৎসকের দাবিতে মানববন্ধন

বাগেরহাট সদর হাসপাতালে মেডিসিন, সার্জারি, কার্ডিয়াক ও এনেসথেশিয়াসহ বিভিন্ন শূণ্য পদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি বেসরকারি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

বাগেরহাট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর হাসপাতালে মেডিসিন, সার্জারি, কার্ডিয়াক ও এনেসথেশিয়াসহ বিভিন্ন শূণ্য পদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি বেসরকারি সংগঠন। শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন স্বচ্ছতার জন্য নাগরিক-স্বজন সদস্য অধ্যাপক খান সালেহ আহমেদ, ডা. জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্ত্তী, সচেতন নাগরিক কমিটি-সনাক সদস্য বাবুল সরদার, মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি প্রমুখ। জেলা সিভিল সার্জন ডা. তপন কুমার শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে ১২টি বিশেষজ্ঞ চিকিৎসক পদ খালি রয়েছে। এ সব পদ পূরণের জন্য বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২২ ঘ.