২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুর জেলার শ্রীপুরে বাবুল মিয়া (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

গাজীপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুর জেলার শ্রীপুরে বাবুল মিয়া (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাধখলা গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তোফাজ্জল হোসেন (২৮) ও জাভেদ (২৪)। নিহত বাবুল শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী গ্রামের সইজুদ্দীনের পুত্র। শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের স্বীকারোক্তিতেই বাবুলের লাশ উদ্ধার করা হয়। লাশের ঘাড় প্রায় বিচ্ছিন্ন অবস্থায় এবং হাত পায়ের রগ কাটা ছিল। আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহতের বড় ভাই মিজানুর রহমান জানান, বাবুল একটি মোটরসাইকেল, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে বাবুলের বন্ধু তোফাজ্জল ও জাভেদের কাছে বাবুলের সন্ধাণ জানতে গিয়ে তাদের আচরণে সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ কেএমএস/১৬২৯ ঘ.