২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার টিকে যাবে, ধারণা ব্যারিস্টার রফিকের

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে এখন দেশের দুই প্রধান রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়ালেও অন্তর্বর্তীকালীন এ পদ্ধতি টিকে যাবে বলে মনে করেন ব্যারিস্টার রফিক উল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে এখন দেশের দুই প্রধান রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়ালেও অন্তর্বর্তীকালীন এ পদ্ধতি টিকে যাবে বলে মনে করেন ব্যারিস্টার রফিক উল হক। শনিবার ঢাকায় এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার আসলে যাবে না। নন পার্টি গভর্নমেন্ট ছাড়া এদেশে নির্বাচন হবে (গ্রহণযোগ্য) না।" পরবর্তী সাধারণ নির্বাচন হতে আরো আড়াই বছর সময় থাকায় এক্ষেত্রে সিদ্ধান্তের জন্য যথেষ্ট সময় রয়েছে বলে মনে করেন ব্যারিস্টার রফিক। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সর্বোচ্চ আদালতের রায় মেনেই তা করতে হচ্ছে। তবে ব্যারিস্টার রফিক বলছেন, প্রধানমন্ত্রী শুধু রায়ের একটি দিক তুলে ধরেছেন। "রায়ে বলা হয়েছে, পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে- এ কথা তিনি বলছেন না", বলেন তিনি। বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তত্ত্বাবধায়কের অধীনে না হলে আগামী নির্বাচনে যাবে না তারা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে তারা রোববার সারাদেশে হরতালও ডেকেছে। ব্যারিস্টার রফিক বিএনপিরও সমালোচনা করেন। তিনি বলেন, "মৌচাকে ঢিল পড়লো। এ নিয়ে ছোটাছুটি শুরু হয়ে গেলো। কিন্তু চাকে মৌমাছি আছে কিনা, তা কেউ দেখছে না।" সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে সবার প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। আওয়ামী লীগের আন্দোলনের মুখেই ১৯৯৬ সালে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। তবে স