২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ৩ বিঘা করিডোর ৪৮ ঘণ্টা খোলা

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের তিনবিঘা করিডোরের ফটক ৪৮ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

লালমনিরহাট, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের তিনবিঘা করিডোরের ফটক ৪৮ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনুরোধে বিএসএফ এ সিদ্ধান্ত নেয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করিডোরের ফটক খোলা থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানান। শনিবার (৪ জুন) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টা তিন বিঘা করিডোরের (দহগ্রাম আঙরপোতা) গেট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। লালমনিরহাট ৩১ বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপি নির্বাচনে যাতে করিডোরের ভোটারররা এসে ভোট দিতে পারে সেজন্য ফটক ৪৮ ঘণ্টা খোলা রাখার অনুরোধ করা হয় বিএসএফকে। তারা (বিএসএফ) তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৪৮ ঘণ্টা ফটক খোলা রাখার সিদ্ধান্তের কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.