চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্ত শেষ করে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার সম্পূরক অভিযোগপত্রে জামায়াত আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ নতুন করে অন্তর্ভূক্ত হচ্ছে ১১ জনের নাম।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকতর তদন্ত প্রায় শেষ করে আনা গেছে। সাক্ষ্য স্মারক (মেমো অব এভিডেন্স) পর্যালোচনা করতে বৃহস্পতিবার আইনজীবীর কাছে জমা দিয়েছি।"
তিনি জানান, সাক্ষ্য-স্মারক পর্যালোচনা শেষে আইনজীবীর মতামত পাওয়া গেলেই সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাক্ষ্য-স্মারক পর্যালোচনার পর কোনো সংযোজন-বিয়োজন থাকলে তা করে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেবেন আইও।"
আগামী ২৯ জুন এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার দিন নির্ধারিত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্পূরক অভিযোগপত্রে উলফানেতা পরেশ বড়
bdnews24