২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের সমর্থনে নতুন এক সংগঠনের ৩ দফা

কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শুক্রবার থেকে আন্দোলনে নামছে নাগরিক সমাজ নামের একটি নাগরিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শুক্রবার থেকে আন্দোলনে নামছে নাগরিক সমাজ নামের একটি নাগরিক সংগঠন। যতদিন পর্যন্ত লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হবে ততদিন প্রতি শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪-৫টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার এই সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের গুলিতে আহত কলেজছাত্র লিমনের পাশে দাঁড়াতে 'নাগরিক সমাজ' নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। নাগরিক সমাজের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত