২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অটো রিকশাচালক খুন

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত এক অটো রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

টাঙ্গাইল, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত এক অটো রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে চাপড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সঞ্চয় সূত্রধর (২০) বাসাইল উপজেলার মিরিকপুরের সুজন সূত্রধরের ছেলে। বাসাইল থানার এসআই শ্যামল দত্ত জানান, ৪/৫ জন যাত্রী নিয়ে সঞ্চয় বাসাইল থেকে নাইকানীবাড়ীর উদ্দেশে রওনা হয়। চাপড়া বিল এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সঞ্চয়কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। অটো রিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় বরযাত্রীবাহী একটি বাস দেখতে পেয়ে সেটি ফেলে রেখে দুর্বত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় সঞ্চয়কে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সঞ্চয় মারা যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৩০ ঘ.