২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

চাঁদপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। বুধবার চাঁদপুরের কচুয়া থানায় মামলাটি দায়ের করেন কচুয়া পৌর এলাকার কড়ৈশ গ্রামের মোস্তফা কামাল (২৮)। ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে করা এ মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনসহ ১৯ জনকে আসামি করা হয়। এই নিয়ে মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালতসহ বিভিন্ন থানায় ২৫টি মামলা দায়ের করা হলো। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিকালে কচুয়া বাইপাস এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় মিলনের নেতৃত্বে অপর অভিযুক্তরা ভাংচুর চালায়, বাদীকে অস্ত্রের ভয় দেখায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কচুয়া থানার ওসি (তদন্ত) দিলদার আজাদ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। মিলনের আইনজীবী এ এন এম মাইনুল ইসলাম জানান, মিলন মোট ২২টি মামলায় জামিন পেয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ১৪ মার্চ মিলন গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.