২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাংলাদেশি হত্যা করেছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করে লাশ নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

বেনাপোল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করে লাশ নিয়ে গেছে। বুধবার ভোরে যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে নিহত আব্দুল আলিম (৩৩) শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের আব্দুল মালেকের ছেলে। বেনাপোল বন্দর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ভোরে আব্দুল আলিমসহ কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। ঘটনাস্থলেই আব্দুল আলিম নিহত হন। এরপর বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে। যশোর ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধান্যখোলা ক্যাম্পের নায়েক আব্দুল বারি জানান, গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের জন্য চিঠিও পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২২২২ ঘ.