২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ জেলার ডিসি বদলি

দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের (ডিসি) ১২টি পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের (ডিসি) ১২টি পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার ১২টি জেলার ডিসি পদে রদবদল করা হয়। এদের মধ্যে ছয়টি জেলাতেই যুগ্ম-সচিবরা ডিসির দায়িত্বে নিয়োজিত ছিলেন। এসব পদে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বদলি হওয়া যুগ্ম-সচিবদের প্রশাসনের অন্য পদে পদায়ন করা হয়েছে। এছাড়া একজন যুগ্মসচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং অন্য একজনকে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া উপসচিবদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আব্দুল হান্নানকে রাজশাহী, একই মন্ত্রণালয়ের উপসচিব খান মোহাম্মদ বিলালকে সিলেট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নূর-উর রহমানকে মাদারীপুর, ভোটার আইডি কার্ড প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আনিস মাহমুদকে নেত্রকোনা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে সুনামগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব ওবায়দুল আজমকে নরসংদী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নুল বারীকে কক্সবাজার, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাহান আরা বানুকে মেহেরপুর, বিনিয়োগ বোর্ডের পরিচালক তোফাজ্জেল হোসেন মিয়াকে পঞ্চগড়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক জহুরুল হককে নড়াইল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মজিদকে নীলফামারীর জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালি ভৌমিককে বদলি করে রংপুরের জেলা প্রশাসক করা হয়েছে। জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার হওয়া যুগ্মসচিবদের মধ্যে সিলেটের আবু সাঈদ মোহাম্মদ হাসেমকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিচালক, নরসিংদীর অমৃত বাড়ৈকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ও নীলফামারীর জিল্লুর রহমানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার হওয়া যুগ্মসচিবদের মধ্যে রাজশাহীর দিলওয়ার বখতকে মন্ত্রিপরিষদ বিভাগ, মাদারীপুরের শশী কুমার সিংহকে রেলপথ বিভাগ এবং সুনামগঞ্জের ফয়জুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার হওয়া উপসচিবদের মধ্যে কক্সবাজারের গিয়াস উদ্দিন আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মেহেরপুরের বেনজামিন হেমব্রোমকে পরিকল্পনা বিভাগ, নেত্রকোনার হুমায়ুন কবিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নড়াইলের আনোয়ার হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রংপুরের বিএম এনামুল হককে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত যুগ্মসচিব চন্দ্রনাথ বসাককে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি হয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য পদে প্রেষণে কর্মরত যুগ্মসচিব তাহেরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৪৫ ঘ.