২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্রপক্ষের ২ কৌঁসুলির বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন'

বিচার কাজে বাধা সৃষ্টির অভিযোগে রাষ্ট্রপক্ষের দুই অতিরিক্ত কৌঁসুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার কাজে বাধা সৃষ্টির অভিযোগে রাষ্ট্রপক্ষের দুই অতিরিক্ত কৌঁসুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। বুধবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের সহকারি কৌঁসুলি বরাবর এই কারণ জানতে চেয়ে নোটিস দেন। নোটিসে বলা হয়, আদালতে কর্মরত আদালত উপ-পরিদর্শক মিরাশউদ্দিনকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মকবুল হোসেন ও সাইফুল ইসলাম তার কর্তব্য পালনে বাধা দেয়। 'তারা মিরাশকে বলেন, তিনি যেন আদালতে এসে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা না করেন। এ নিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে মিরাশ বলেন, তাকে সরকার নিয়োগ দিয়েছে এবং তিনি মামলা পরিচালনা করবেন।' আদালতের ভেতর এরকম তর্কের ফলে আদালতে বিচারকাজে বিঘ