গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাবিবুর রহমান খান হাবিব জয়লাভ করেছেন।
মঙ্গলবার জেলায় শুধু এই ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম জানান, এরপর কালীগঞ্জ উপজেলায় ৪জুন ৭টি, কাপাসিয়ায় ৮জুন ১১টি, ১২জুন ৮টি এবং কালিয়াকৈরে ১৬জুন ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৩ ঘ.
bdnews24