২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার আইন সবাইকে জানানোর সুপারিশ

তথ্য অধিকার আইন সম্পর্কে সবাইকে অবহিত করতে তৃণমূল পর্যায়ে কর্মসূচি নেওয়ার সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার আইন সম্পর্কে সবাইকে অবহিত করতে তৃণমূল পর্যায়ে কর্মসূচি নেওয়ার সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি বলেছে, গণমাধ্যমের পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে এই অবহিতকরণ কর্মসূচি পালন করতে হবে। বিটিভিতে সরকারি ও বিরোধী দলের সংবাদ গুরুত্ব বিবেচনা করে প্রচারেরও পরামর্শ এসেছে বৈঠকে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে তথ্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, তথ্য অধিকারের বিষয়ে প্রচারণার জন্য মোবাইল ফোন অপারেটর রবি ও গ্রামীণফোনের গ্রাহকদের বিনামূল্যে আট কোটি এক লাখ ৩৩ হাজার নয়শ ২২টি এসএমএস পাঠানো হয়েছে। কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফরুক, শাহিন মনোয়ারা হক, সুকুমার রঞ্জন ঘোষ, আনিছুল ইসলাম মণ্ডল ও মো. শাহ্রিয়ার আলম বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সাদেকা হালিম এবং আবু তাহের ও তথ্য কমিশনের সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২১৫৫ ঘ.