পাবনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।
নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ভোট গ্রহণ চলাকালে উপজেলার জাতসাকিনী ইউনিয়নে কৈটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন - শহীদুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম (৪০) ও জিকরুল আলম (২৫)।
জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ভোট কেন্দ্রের সামনে প্রকাশ্যে মোবাইল ফোন ব্যবহার করায় তাদের আটক করা হয়েছে।
বেড়া উপজেলার নয়টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩২৫ ঘ.
bdnews24