নরসিংদী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় ফিরোজা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার রাতের কোনো এক সময় উপজেলার খিদিরপুর ইউনিয়নের জীবকায়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান সাংবাদিকদের জানান, ফিরোজা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৩৫ ঘ.
bdnews24