কুড়িগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের দুই প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এই দুজন হলেন ইংরেজি বিভাগের প্রভাষক সুবল চন্দ্র রায় ও সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক আশরাফুল আলম।
সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আখতার জানান, রোববার বিকালে কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় ওই দুই প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
এর মধ্যে প্রভাষক আশরাফুল আলম তার ৬ জন সহযোগীসহ বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়ার 'ভিন্নজগত' থেকে গ্রেপ্তার হন।
সুবল চন্দ্র পালিয়ে গেছেন। তার বাড়িতে অভিযান চালিয়ে ২৬১টি খাতা উদ্ধার করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ওসি কফিল উদ্দিন জানান, সুবলকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
ওদিকে খাতা জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়া কুড়িগ্রাম পৌরসভার কর্ম সহকারী আলী রেজা হিরণকেও বরখাস্ত করার প্রক্রিয়া চলছে বলে পৌর মেয়র নূর ইসলাম নূরু জানিয়েছেন।
হিরণের বাড়ি কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুরে। কিছুদিন আগে তিনি তাবলীগ জামায়াতের সদস্য হন। পত্রিকায় তার গ্রেপ্তারের খবর ও ছবি ছাপা হওয়ার পর এলাকায় তোলপাড় চলছে। এ ঘটনা বিশ্ময় সৃষ্টি করেছে এবং আলোচনার একমাত্র বিষয় হয়ে দাড়িয়েছে।
বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়ায় এইচএসসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির সময় ৮৮টি খাতাসহ ৭ জনকে গ্রেপ্তার করে রংপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ৭ জনের মধ্যে প্রভাষক আশরাফুল আলমের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার মুল হোতা সুবল চন্দ্র রায়ের ভূরুঙ্গামারীর বাসায় পুলিশ অভিযান চালায়।
সুবল ও তার স্ত্রী পলাতক থাকায় ঘরের তালা ভেঙ্গে ২শ ৬১টি উত্তরপত্র (ক্রমিক নম্বর ২০১ থেকে ৪৫১পর্যন্ত) উদ্ধার করা হয়।
এর আগে গত মাসে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক হোসেন সোহরাওয়ার্দী টাকার বিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
bdnews24