কিশোরগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর ও তাড়াইল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ও সন্ধ্যায় এ দুই মৃত্যু ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, সন্ধ্যায় যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের হাবিবুল্লার পুত্র ওয়ালিউল্লাহ (২) নিখোঁজ হয়। পরে তাকে পুকুর থকে তুলে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত্যু হয়েছে নিশ্চিত করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল হক মুকুল জানান, বিকালে দামিহা ইউনিয়নের নাগুরি গ্রামের আনাম মিয়ার ছেলে জিহাদ (৩) বাড়ির পাশে নরসুন্দা নদীতে পড়ে ডুবে যায়।
ঘণ্টাখানেক পর স্থানীয়রা লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৮ ঘ.
bdnews24